সার কারখানার বর্জ্য খালে, পানি পানে ১৩ মহিষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২২, ২১:৫১ আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২১:৫১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) কারখানা থেকে বের হওয়া বর্জ্যমিশ্রিত দূষিত পানি খেয়ে ১৩টি মহিষের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে মহিষগুলো মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন সিইউএফএল কারখানার সামনে বিক্ষোভ করে মৃত মহিষগুলোর ক্ষতিপূরণ দাবি করেছেন। 

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়াডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আগাম ঘোষণা ছাড়ায় শনিবার রাতে সিইউএফএল কর্তৃপক্ষ কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি গোবাদিয়া খালে ছেড়ে দেয়। দুপুরে খাল থেকে পানি পান করে ১৩ মহিষ মারা যায়।  

স্থানীয়দের অভিযোগ, সিইউএফএল কারখানার দূষিত পানি পান করে এর আগেও গরু-মহিষ মারা গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই খালে বর্জ্যমিশ্রিত পানি ছাড়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বারবার।

সিইউএফএল কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, খালের পানি খেয়ে কয়েকটি মহিষ মারা যাওয়ার খবর শুনেছি। খালের পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার পর প্রতিবেদন পাওয়া গেলে তখন মহিষগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক