মায়ের সঙ্গে কারাগারে থাকা শিশুরা পেলো ঈদের উপহার

চাঁদপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১৬:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৪৭

চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দি মায়েদের সঙ্গে থাকা পাঁচ শিশুকে ঈদের পোশাক ও খাবার উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তাদেরকে এসব উপহার দেওয়া হয়।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. গোলাম দস্তগীর জানান, কোনও শিশুই মামলার আসামি হিসেবে কারাগারে নেই। তবে মায়েদের সঙ্গে ১০ শিশু কারাগারে অবস্থান করছিল। বুধবার কয়েকজন মায়ের জামিন হওয়ায় আরও পাঁচ শিশু কারাগার থেকে বাড়ি ফিরেছে। বর্তমানে পাঁচ জন শিশু তাদের মায়ের সঙ্গে এখানে রয়েছে।

তিনি জানান, কারাগারে থাকা শিশুদের মায়েরা মাদকসহ বিভিন্ন মামলার আসামি। আজ জেলা প্রশাসক কারাগারে এসে বাচ্চাদের জন্য জামা, চিপস, চকলেটসহ উপহার সামগ্রী দিয়েছেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, অপরাধী সংশোধন ও পুনর্বাসন কমিটির অর্থায়নে চাঁদপুর কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের ঈদ উপলক্ষে নতুন পোশাক ও শুকনো খাবার দেওয়া হয়েছে। সেই সাথে কয়েদিদের জন্য তিনটি টিভি দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী