সয়াবিন তেল মজুত করায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ মে ২০২২, ০২:০৩আপডেট : ০৭ মে ২০২২, ০২:০৩

অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টির দায়ে খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ মে) রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের মেসার্স খাঁন ট্রেডার্সকে এক লাখ এবং মেসার্স আলমগীর স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত  ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন।
 
ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, রামগড়ের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুতের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে খাঁন ট্রেডার্সের গোডাউনে  ৫৭ হাজার লিটার এবং আলমগীর স্টোরে ১১ হাজার লিটার সয়াবিন তেল মজুত পাওয়া যায়। তাদের তেল ব্যবসার লাইসেন্স ছিল না। 

তিনি আরও বলেন, বাজারে সংকট সৃষ্টিকারী এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

এ সময় উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও বাজার পরিচালনা কমিটি, স্থানীয় কাউন্সিলরসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম