পুলিশ সদস্যের কবজি কেটে পালালো আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ মে ২০২২, ১৫:০০আপডেট : ১৫ মে ২০২২, ১৫:০৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অস্ত্র দিয়ে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে গেছে আসামি।

রবিবার (১৫ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের লালাখিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—পুলিশ কনস্টেবল জনি ও শাহাদাত।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আকতার জানান, সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে লালাখিল এলাকায় অভিযানে যান পুলিশ সদস্যার। সেখানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আসামি ও তার লোকজনের অস্ত্রের আঘাতে কনস্টেবল জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তবে কী মামলায় কোন আসামিকে গ্রেফতার করতে গিয়ে ঘটনাটি ঘটেছে, তা বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 

/এসএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী