নিখোঁজের ২ দিন পর পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৬:১০আপডেট : ১৫ মে ২০২২, ১৬:১০

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর পর্যটক সাইদুল ইসলাম জহিরের (২৮) লাশ মহেশখালী চ্যানেল থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে মহেশখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা নিহতের ভাই জমির লাশ শনাক্ত করেন।

এর আগে, শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে এসে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় নিখোঁজ হন জহির। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীদের জানানোর পর তার বন্ধু ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকেন। অবশেষে দুই দিন পর মহেশখালী থেকে লাশটি খুঁজে পায়। জহির চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, স্বজনদের কোনও অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার সময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফ গার্ড কর্মী মো. শুক্কুর জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। এ সময় প্রচুর পর্যটক সাগরে গোসল করতে নামেন। তবে জহিরের ভেসে যাওয়ার ঘটনাটি কারও চোখে পড়েনি। ফলে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। বিকালে নিখোঁজের বিষয়টি তাদের জানানো হয়েছিল।

বন্ধু সাকিব জানান, তারা পাঁচ বন্ধু শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজারে পৌঁছেন। এরপর সৈকতের সুগন্ধা পয়েন্টে দুইটি কিটকট চেয়ার ভাড়া নেন। পরে সবাই সাগরে গোসল করতে নামেন। 

খালাতো ভাই শামসুল জানান, জহির ও সে একসঙ্গে সাগরে নামেন। সাঁতার না জানায় সে কোমর পানিতে ছিল। এর ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে ট্যুরিস্ট পুলিশকে জানান।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম