নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৬:৪৪আপডেট : ১৫ মে ২০২২, ১৬:৪৪

 

 

নোয়াখালীর সদর উপজেলার আল ফারুক একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। রবিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।
    
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টায় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর নেতাকর্মীরা সুধারাম মডেল থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকারবিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম মডেল থানার ওসি আল ফারুক একাডেমিতে অভিযান চালিয়ে ৪৫ জন জামায়াত ইসলামীর নেতাকর্মীকে গ্রেফতার করে।

তিনি দাবি করেন, আটকদের থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী ক্ষতিকারক বেআইনি কার্যকলাপের প্রস্তুতির অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়। এ বিষয়ে আরও অনুসন্ধানসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী