কুমিল্লা সিটি নির্বাচন: আ.লীগ প্রার্থীকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০২২, ২৩:০৪আপডেট : ১৬ মে ২০২২, ১৭:১২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতকে ডেকে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। রবিবার (১৫ মে) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী তাকে তলব করেন।

জানা গেছে, শনিবার (১৪ মে) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আরফানুল হক রিফাতকে নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এ সময় এমপি বাহার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা ২৭ ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী দেবো। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা মেয়র এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর উপহার দিতে পারবো। কুমিল্লার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সংগঠন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। চান্স না, পাস হতে হবে।’ সভাটি আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ায় রিফাতকে তলব করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা সদ্য সাবেক মেয়র ও সম্ভাব্য মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘লেভেল প্লেয়িং মাঠ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘তফসিল ঘোষণার পর এভাবে সভা করা আচরণবিধির লঙ্ঘন। আরফানুল হক রিফাতকে ডেকে সতর্ক করেছি। তিনি আমাদের কার্যালয়ে এসে জানিয়েছেন এমনটি আর হবে না।’

জানা গেছে, ১৭ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে ১৫ জুন ভোট হবে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি