লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রীকে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৩:৪০আপডেট : ১৮ মে ২০২২, ১৩:৪৪

লক্ষ্মীপুরের রায়পুরে রোজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীকে হত্যার ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন জানান, বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন।

ভিকটিম রোজিনা পৌরসভার দেনায়েতপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিধবা মনোয়ারা বেগমের পালিত মেয়ে।

দণ্ডপ্রাপ্তরা হলেন– রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে আমির হোসেন আল আমিন ওরফে কয়লা (২৬), একই এলাকার পৌর ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে হুমায়ূন কবির (৩৪), আবদুল মতিনের মেয়ে আঁখি আক্তার রুমা (২৫) এবং বামনী গ্রামের মৃত মোস্তফার ছেলে মো. বাহার ওরফে জামাই বাহার (৩১)।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান,  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর অন্য আসামিদের সহযোগিতায় রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে প্রধান অভিযুক্ত আমির হোসেন আল আমিন। এ ঘটনার পরদিন ভিকটিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে জড়িত চার জন শনাক্ত হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে ওই চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

রায়ের সময় আদালতে চার আসামির মধ্যে আমির হোসেন কয়লা এবং আঁখি আক্তার রুমা উপস্থিত ছিল। বাকিরা পলাতক রয়েছে।

আদালত ও মামলা সূত্র জানায়, ভিকটিম রোজিনা আক্তার রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১৬ সালের ১১ ডিসেম্বর দুপুরে সে বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ওই এলাকার ফারুকীয়া মাদ্রাসার পাশের একটি প্রাচীর ঘেরা বাগানের ভেতর রোজিনার লাশ পাওয়া যায়।

এরপর পুলিশ তদন্তে নেমে আঁখি আক্তার রুমা নামে ওই নারীকে গ্রেফতার করলে তিনি আদালতে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তার জবানবন্দি অনুসারে ঘটনার মূল হোতা আমির হোসেন আল আমিন ওরফে কয়লাকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালের ২৮ জুন রায়পুর থানা পুলিশ ঘটনায় জড়িত চার জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের