দেশে কোথাও কুঁড়েঘর দেখা যায় না: তথ্যমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৫:৫৭আপডেট : ২৫ মে ২০২২, ১৮:৫৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‌‘দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। আমি বহুবার কুমিল্লায় এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক।’

বুধবার (২৫ মে) দুপুরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। তার কবিতা থেকেই বঙ্গবন্ধু মানুষের জন্য, সাম্যের জন্য অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় কবির জন্মদিনে আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, তবুও বলি, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে আসলে তাদের কী পরিণতি হতে পারে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম সিমিন হোসেন রিমি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা, কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

প্রসঙ্গত, ২০১৫ সালের পর এবার ২০২২ সালে নজরুল জন্মজয়ন্তীর উৎসব কুমিল্লায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে।

/এসএইচ/এসআই/
সম্পর্কিত
যারা ধর্মীয় ফ্যাসিবাদ চায়, তাদের পক্ষে নজরুলকে হজম করা সম্ভব নয়
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
নজরুলকে মুসলমান কবি হিসেবে জাহির করানোর চেষ্টা হাস্যকর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী