পর্যটকবাহী গাড়ি পাহাড়ের গভীর খাদে, নিহত ২

বান্দরবান প্রতিনিধি
২৬ মে ২০২২, ১২:৪৮আপডেট : ২৬ মে ২০২২, ১২:৫৪

বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুজন নিহত এবং সাত জন আহত হয়েছেন। থানচি থানার এএসআই  সত্যব্রত চাকমা জানান, বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাদের মধ্যে হামিদুল ইসলাম নামে নিহত একজন একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অপর আহত ব্যক্তির নাম ওয়াহিদ। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নয় জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩শ’ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

এএসআই  সত্যব্রত চাকমা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের