পর্যটকবাহী গাড়ি খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৩

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৬ মে ২০২২, ১৭:১০আপডেট : ২৬ মে ২০২২, ১৭:১৩

বান্দরবা‌নের থান‌চির জীবননগ‌রে পর্যটকবাহী গাড়ি খা‌দে প‌ড়ে যাওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বে‌ড়ে দাঁড়া‌লো তিন জ‌নে। এ ঘটনায় আহত ছয় জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 

বৃহস্প‌তিবার (২৬‌ মে) সকাল সা‌ড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘ‌টে। পর্যটক দলের সবাই বাংলা‌দেশ প্রকৌশল বিশ্ব‌বিদ্যাল‌য়ের নিরাপত্তা কর্মচারী। দুর্ঘটনায় নিহতরা হ‌লেন- মঞ্জুরুল, হামিদুল ইসলাম ও জয়নাল।

পু‌লিশ, বি‌জি‌বি ও স্থানীয়রা জানান, ঢাকার থে‌কে ৯ জ‌নের এক‌টি দল মাই‌ক্রোবাসে বান্দরবানে ঘুরতে আসেন। সকা‌লে বান্দরবান থে‌কে তারা থান‌চি যাওয়ার প‌থে জীবননগর নামক স্থা‌নে গাড়িটি প্রায় তিনশ’ ফুট নিচে খা‌দে প‌ড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই একজন মারা যান। আহ‌ত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে নেওয়ার পথে আরও একজন এবং হাসপাতা‌লে নেওয়ার প‌র একজন প্রাণ হারান। 

আহতদের মধ্যে মিলন, ফারুক, রাজিব, ফয়সাল এ চার জনকে চট্টগ্রাম মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হ‌য়। এছাড়া আবদুল মা‌লেক ও অ‌হিদুজ্জামান‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান বলেন, পর্যটকবাহী গাড়ি খা‌দে প‌ড়ে তিন জন নিহত ও ছয় জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের ম‌ধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তা‌দের‌ চট্টগ্রাম পাঠা‌নো হ‌য়ে‌ছে। এছাড়া দুই জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী