জামানত হারালেন কুমিল্লা সিটি নির্বাচনের ৫২ প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৮:১৭আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:১৭

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা দুই মেয়র প্রার্থীসহ জামানত হারাচ্ছেন ৫২ প্রার্থী। রবিবার (১৯ জুন) রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‘মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। কাউন্সিলর পদে প্রার্থীদের অনেকেই জামানত হারিয়েছেন। নির্বাচনের গেজেট প্রকাশ হলেই এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।’

হিসাব মতে, কুমিল্লা সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ১০৮ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ৪১ জন ও ৩৬ মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল।

সংরক্ষিত ওয়ার্ডে অংশ নেওয়া ৩৬ প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ৯ জন। তারা হলেন- এক নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম, রোকসানা ইসলাম ও ছফুরা সুলতানা এনি; তিন নম্বর ওয়ার্ডে ফাতেমা আক্তার; চার নম্বর ওয়ার্ডে ফাতেমা আক্তার; পাঁচ নম্বর ওয়ার্ডের শিউলি আক্তার; সাত নম্বর ওয়ার্ডের ফারজানা আক্তার; আট নম্বর ওয়ার্ডের আমেনা বেগম ও ৯ নম্বর ওয়ার্ডের সেলিনা আক্তার।

জামানত হারানো সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন- এক নম্বর ওয়ার্ডের ইকবাল হোসেন ও আবুল কালাম আজাদ; দুই নম্বর ওয়ার্ডের আবদুল মন্নাফ ও নাহিদা আক্তার; তিন নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম চৌধুরী, মনিরুল আলম, স্বপন আলী ও আবদুল্লাহ আল মোমেন; চার নম্বর ওয়ার্ডের রোকসানা আক্তার; সাত নম্বর ওয়ার্ডের  রিয়াজ উদ্দিন খান; আট নম্বর ওয়ার্ডের বিকাশ চন্দ্র দাস, রাজন পাল ও সৈয়দ মহসিন আলী এবং ৯ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমান ও মিজানুর রহমান।

১১ নম্বর ওয়ার্ডের কাজী সামছুল আলম ও পারভেজ হানিফ; ১২ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক; ১৪ নম্বর ওয়ার্ডের আহাদ হোসেন বিশ্বাস; ১৫ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম; ১৭ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম, মো. হাবিব ও সৈয়দ রুমন আহমেদ; ১৮ নম্বর ওয়ার্ডের নাছিম হোসেন; ১৯ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেন এবং ২০ নম্বর ওয়ার্ডের মাহে আলম।

২১ নম্বর ওয়ার্ডের জামাল হোসেন কাজল, মো. মিন্টু ও আক্তার হোসেন; ২৩ নম্বর ওয়ার্ডের মাহাবুব আলম, মো. আবু হাসান, নুরুল ইসলাম ও শাহজালাল; ২৪ নম্বর ওয়ার্ডের মো. আবু হানিফ ও নাসির উদ্দিন; ২৫ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম ও অহিদুর রহমান এবং ২৭ নম্বর ওয়ার্ডের জালাল উদ্দিন আহমেদ, মকবুল আহমেদ ও হোসাইন মোশাররফ জামানত হারাচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের