চট্টগ্রামে কোটিপতি ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২২, ০১:৪৯আপডেট : ২৪ জুন ২০২২, ০১:৪৯

চট্টগ্রামে জসীম উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকা জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি জসীম উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোর্দ্দ গহিরা এলাকার মৃত আবুল বশরের ছেলে।

দুদক সূত্র জানায়, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছে এমন অভিযোগে ২০১৯ সালে জসীম উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। দুদকের নোটিশের ভিত্তিতে ২০১৯ সালের ১৩ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন জসীম উদ্দিন। তাতে নিজের নামে তিন কোটি ২২ লাখ পাঁচ হাজার টাকার স্থাবর এবং ১৪ লাখ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট তিন কোটি ৯৮ লাখ ১৩ হাজার ৮৫৪ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। তবে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে চার কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২০১ টাকার সম্পদ থাকার তথ্য পায় দুদক।

তিনি দুদকে কাছে দাখিলকৃত হিসাব বিবরণীতে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেন। এছাড়া ঘোষিত সম্পদের মধ্যে ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার হিসাব দিতে পারেননি জসীম উদ্দিন।

মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল মালেক জানান, জসীম উদ্দিন দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য দেন। তিন কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ উপায়ে অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় মামলা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী