ভাসানচর থেকে পালিয়ে সুবর্ণচরে ৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:৫৮আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:০৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার থেকে হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা এক নারীসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 

সোমবার (৪ জুলাই) দুপুর ১টায় আটক রোহিঙ্গাদের পুলিশে সোপর্দ করা হয়।  এর আগে, একই দিন সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার থেকে তাদের আটক করা হয়।    

আটকদের মধ্যে রয়েছে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭১ নম্বর ক্লাস্টারের এক নারী (২২), একই ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫), ৫৬ নম্বর ক্লাস্টারের মো. ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০), ৭৪ নম্বর  ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজা মিয়া (১৮) এবং একই ক্লাস্টারের সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকায় এক নারী এবং চার যুবক ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে, দুপুরে তাদের চরজব্বর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।  

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও বলেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে