দায়িত্ব নিয়ে সব কথা রাখার প্রতিশ্রুতি মেয়র রিফাতের

কুমিল্লা প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৫:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৬:০৬

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মেয়রের চেয়ারে বসেন তিনি। এরপর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরফানুল হক বলেন, ‘দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের কথা মাথায় আছে। আমি এটা মাথায় রেখেছি। সময় হলে সব সামনে আসবে। নির্বাচনের আগে যা কথা দিয়েছি তা রাখতে চেষ্টা করবো। আমি মেয়র বা নগরপিতা হতে আসিনি। জনগণের সেবক হতে চাই। সেবা করতে এসেছি এবং তাই করবো। ঈদের পরেই আমার নেতাকর্মীদের সঙ্গে বসবো, কাউন্সিলরদের সঙ্গে বসবো, নগরবাসীর সঙ্গে বসবো। কোথায় কোন সমস্যা রয়েছে সবার পরামর্শ নিয়ে সমাধানের চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা যানজট ও জলাবদ্ধতা। যানজট নিরসনে কত প্রকল্পইতো হয়েছে, এবার নিজের মতো করে যানজট নিরসনে কাজ করবো। জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। আমি যে সময় বলেছি সেই সময়ের ভেতর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। কুমিল্লার মানুষকে একটি সুন্দর নগরী উপহার দেবো।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলামসহ সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কাউন্সিলরদের সঙ্গে প্রথম মত বিনিময় করেন।

/এসএইচ/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি