চট্টগ্রাম সিটি করপোরেশন

পাঁচ হাজার শ্রমিক ও ৩৪৫ গাড়িতে চলছে বর্জ্য অপসারণ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুলাই ২০২২, ১৮:২৬আপডেট : ১০ জুলাই ২০২২, ১৮:২৭

চট্টগ্রাম মহানগরীকে ছয়টি জোনে ভাগ করে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ চলছে। এ কাজে অংশ নিয়েছেন পাঁচ হাজার শ্রমিক। 

রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন নগরীর বাসিন্দারা। উন্মুক্ত স্থানে, ছাদে, কেউ গলির ভেতর কোরবানির পশু জবাই করেন। জবাই করা পশুর বর্জ্য অপসারণে সকাল থেকে কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা। 

চসিক সূত্র জানায়, বর্জ্য অপসারণে চসিকের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাজ করছে পাঁচ হাজার শ্রমিক ও ৩৪৫টি গাড়ি।

 নগরীর ৪১টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা বর্জ্য অপসারণে তদারকি করছেন। তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ওয়াকিটকি, গাড়ি, টমটম গাড়ি, বেলছা, ঝাড়ু, হুইল ব্যারো সরবরাহ করা হয়।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, নগর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণ সম্ভব হবে। 

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী