নিয়ন্ত্রণ হারিয়ে টিউবওয়েলে ধাক্কা, প্রাণ গেলো মোটরসাইকেল চালকের 

কুমিল্লা প্রতিনিধি 
১২ জুলাই ২০২২, ২১:২২আপডেট : ১২ জুলাই ২০২২, ২১:২২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি টিউবওয়েলে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার মৈসাতুয়া ইউনিয়নের মনোহরগঞ্জ থেকে আমড়াতলি এলাকার সংযোগ সড়কের পাশে ভাঙা মোটরসাইকেলসহ তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বলে জানান মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী। 

নিহতের যুবকের নাম সৌরভ হোসেন (২৫)। তিনি উপজেলার ঝলম ইউনিয়নের হাজিপুরা গ্রামের সিরাজুল হকের ছেলে। 

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, আমরা পাশের বাড়িতে বিয়ের আয়োজন ছিল। সেখান থেকে ফেরার পথে দেখি রাস্তার পাশে ভাঙা একটা মোটরসাইকেল পড়ে আছে। তার পাশেই একটা ছেলে পড়ে আছে। পরে আমরা কয়েকজন এগিয়ে গেলাম তাকে হাসপাতালে নিতে। কিন্তু গিয়ে দেখি সে মারা গেছে। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দ্রুত গতিতে ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল। বদর শাহ মাজারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটু টিউবওয়েলে সজোরে ধাক্কা দেয় সে। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলসহ সড়কের অপরপাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি