হেফজ বিভাগের ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ২০:৩৩আপডেট : ২১ জুলাই ২০২২, ২০:৪২

ফেনীর দাগনভূঞায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আবদুল জলিল (২১)। তিনি খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইসলামপুর গ্রামের আবু ছায়েদের ছেলে ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর দক্ষিণ জাঙ্গালিয়া মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক। হেফজ বিভাগের ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীকে মাদ্রাসার স্টোর রুমে নিয়ে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার (২০ জুলাই) রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় শিক্ষক, পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় শিক্ষক আবদুল জলিল ওই ছাত্রকে মাদ্রাসার স্টোর রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রের বাবা মামলা করেন।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ওই শিক্ষক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে তাকে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি