শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুলাই ২০২২, ১১:৩৬ আপডেট : ২২ জুলাই ২০২২, ১১:৩৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মিজান উদ্দীন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২২ জুলাই) ৭টা ২০ মিনিটে তাকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম এক কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন মিজান উদ্দীন। গতিবিধি সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। মোবাইল ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে থামানো হলে হাতে থাকা ছোট ব্যাগ লুকানোর চেষ্টা করেন। পরে জিজ্ঞাসাবাদে ব্যাগে স্বর্ণ আছে বলে স্বীকার করেন। 

তিনি আরও জানান, ওই যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন এক কেজি ৩৯৮ গ্রাম, আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
সর্বশেষ খবর
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে মুগদায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি