অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম রোহিঙ্গাদের হাতে

কক্সবাজার প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ১৯:৩০আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৯:৩০

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম চলে যাচ্ছে রোহিঙ্গাদের হাতে। এ অবস্থায় পরিচালিত অভিযানে সিম বিক্রি চক্রের প্রধানসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রবিবার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

আটকরা হলেন- জয় বিশ্বাস (২৪), মো. জাহিদ (১৯), মো. ইলিয়াছ (২৭) মো. ফারুক (১৯) ও সুজন সাহা (৩০)। 

এএসপি জামিলুল হক বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন হওয়া সিম রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে