চট্টগ্রাম বন্দরে আরও ২ কনটেইনার বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০২২, ১৬:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৪৩

চট্টগ্রাম বন্দরে সুতা ও কাঁচামালের ঘোষণায় আনা আরও দুটি কনটেইনার থেকে বিদেশি মদ উদ্ধার হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কাস্টম গোয়েন্দা ও কাস্টম কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে মদ ভর্তি এ দুই কনটেইনার জব্দ করে।  

 মদের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউজ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি মদের দুটি কনটেইনার জব্দ করা হয়। এ চালানের জন্য এখনও বিল অব এন্ট্রি দাখিল হয়নি। তার আগেই আটক করা হয়।’

 চালান দুটি নীলফমারী উত্তরা ইপিজেডের প্রতিষ্ঠান ডং জিং ইন্ডাস্ট্রিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড এবং মোংলা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে আনা হয়েছে বলে জানিয়েছেন কাস্টম কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরে গত তিন দিনে এ নিয়ে পাঁচ কনটেইনার মদের চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী