‌‘করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা নেওয়া হয়েছে’

চাঁদপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ১৪:২২আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৪:২২

করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে, এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত শিক্ষকদের সমন্বয়ে আমরা একেবারে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছি। এখন থেকে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের কীভাবে এই ঘাটতি পূরণ করা হবে, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।’

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েল, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী