আরও দুই বাংলাদেশিকে অপহরণ করেছে ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৬:৪২আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬:৪২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে আরও দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। রবিবার (৩১ জুলাই) সকালে বাহারছড়ার নোয়াখালী পাড়ার পাহাড়ে জুমের খড়ি কুড়াতে গেলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তারা।

অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়ার মো. শামসু আলমের ছেলে মো. ইলিয়াছ ও মো. ভারুর ছেলে মো. সৈয়দ।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করেছিল রোহিঙ্গা সন্ত্রাসী আলিয়াকিন গ্রুপ। শনিবার সন্ধ্যায় দুই যুবকের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছে তারা।

আরও পড়ুন: দুই বাংলাদেশিকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘রবিবার সকালে আমার ইউপির আরও দুজনকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘আরও দুজনকে অপহরণের খবর পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেইসঙ্গে অপহরণকারীদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপহরণকারীরা দুর্গম পাহাড়ে থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সময় লাগছে।’

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী