তেল কম দেওয়ায় চট্টগ্রামে ৯ ফিলিং স্টেশনকে জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২২, ২২:৪৮আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২২:৪৮

চট্টগ্রামে তেল কম দেওয়ায় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯ ফিলিং স্টেশনকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। একই সময়ে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দুই নাম্বার গেট ও চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। তিনি ওই এলাকার খান অ্যান্ড  ব্রাদার্সকে ১০ হাজার টাকা, ফসিল পেট্রল পাম্পকে ১০ হাজার টাকা, বাকলিয়া কর্ণফুলী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মীর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা নগরীর নাসিরাবাদ ও প্রবর্তক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ফয়েজ আহমেদ অ্যান্ড সনসকে ১০ হাজার টাকা ও বাদশা মিয়া ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস হাক্কানী টাইগারপাস, ডিটি রোড, পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি রিফুয়েলিং স্টেশন ইউনিট-১-কে ৫০ হাজার টাকা, নূর এ মদিনা সিএনজি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, ওজনে কম দেওয়া, লাইসেন্স না থাকা ও জ্বালানি তেলের মান নিয়ে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফিলিং স্টেশন দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের অনাপত্তিপত্র, বিস্ফোরক অধিদফতর ও পরিবেশ অধিদফতরের লাইসেন্সের প্র‍য়োজন হয়। অথচ সরেজমিনে দেখা গেছে, অনেকের কাগজপত্র নেই। ফলে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী