বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৮:২২আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:৩০

খাগড়াছড়ির পৌর এলাকায় খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শ্রাবণ দেওয়ান (৫) নামে প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

শ্রাবণ পৌর শহরের নারায়ণখাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে। মা-বাবার একমাত্র সন্তান ছিল সে। নির্মাণের বছর না পার হতেই গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নির্মাণকাজে ত্রুটি ছিল অভিযোগ করে কর্তৃপক্ষকে দায়ী করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকালেও মায়ের হাত ধরে বিদ্যালয়ে আসে শ্রাবণ। প্রবেশের আগে কয়েক মণ ওজনের লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। এতে সে মাথায় আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু তাহের বলেন, ‌‘হঠাৎ চিৎকার শুনে বিদ্যালয়ের সামনে ছুটে যাই। গিয়ে দেখি, এক শিশু কাতরাচ্ছে। আমার সামনেই শিশুটি নিথর হয়ে গেলো।’

শ্রাবণের বাবা প্রণয় দেওয়ান বলেন, ‘নির্মাণের বছর না পেরুতেই গেট ধসে পড়ে আমার একমাত্র সন্তান মারা গেলো। এর জন্য নির্মাণ কাজের ঠিকাদার দায়ী।’

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী