পাহাড় কাটা: চসিক কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০২২, ০৭:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৭:৪৭

পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তাছলিমা বেগমসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১০ আগস্ট) নগরীর আকবর শাহ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার অপর আসামি হলো— আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় (২৬)। পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পাহাড় কাটা: চসিক কাউন্সিলরের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের মামলা

মামলার এজাহারে বলা হয়, নগরীর আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী মৌজার লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন স্পটে অনুমোদনহীনভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হয়। গত ৮ আগস্ট পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে পরিদর্শন টিম পাহাড় কাটার সত্যতা পান।

পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগেও তাদের পাহাড় কাটার বিষয়ে সতর্ক করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ অধিদফতর থেকে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরিবেশ অধিদফতরের মামলাগুলো সংস্থাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।’

/এমএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মশা মারা শিখতে কেন ফ্লোরিডা যেতে চাইলেন মেয়র?
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি