পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ১৬:১৫আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৬:১৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৩) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের পরিষ্কার-আটকপালিয়া বাজার সড়কে এই ঘটনা ঘটে। আলাউদ্দিন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আহত সাদ্দাম হোসেন (২২) একই গ্রামের বাসিন্দা। তিনি একরাম নগর বাজারে কাপড়ের ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে পাইকারি কাপড় কিনতে জেলা শহর মাইজদী মোকাম যাচ্ছিলেন আলাউদ্দিন ও সাদ্দাম। পরিষ্কার বাজার-আটকপালিয়া বাজার সড়কের পলোয়ান বাড়ির সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান এবং সাদ্দাম আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, পিকআপ ও মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ পৌঁছানোর আগেই পিকআপচালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম