ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

ফেনী প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ০৯:১৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৩০

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। শনিবার (১৩ আগস্ট) রাতে সাড় ৮টার দিকে ইনস্টিটিউটের শাহীন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এতে পাঁচ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর ফেনী-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও ইনস্টিটিউটের প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ তুলে নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষাথীরা জানান, একদল বহিরাগত দুর্বৃত্ত শাহীন ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী চিৎকার শুরু করেন। শিক্ষাথীদের আরেকটি অংশ বহিরাগতদের প্রতিহত করা চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের প্রতিরোধের মুখে বহিরাগতরা চলে যায়। এরপর শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে ফেনী-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করেন। এতে ফেনী ছাগলনাইয়া-পরশুরাম ও ফুলগাজি সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফেনী মডেলর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি