‘বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে নতুন শিক্ষাক্রমে সপ্তাহে দুদিন ছুটির সিদ্ধান্ত হচ্ছে’

চাঁদপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৭:২৬আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮:১৭

আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে সিদ্ধান্ত হলেই ২০২৩ সালে সপ্তাহে দুদিন ছুটি পাবে শিক্ষার্থীরা।

মন্ত্রী বলেছেন, ‘আমরা ভাবছি, যে জ্বালানি সংকট সারা বিশ্বে চলছে, সে জন্য বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো পাঁচ দিন করি, তাহলে সাশ্রয়ের একটা সুযোগ হবে।’

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সফরে এলে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে, সেটা সাশ্রয় হবে। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমরা পাঁচ দিনের মধ্যে ক্লাসগুলো পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনও সমস্যা না হয়। এ ছাড়া করোনাকালে যে শিখন ঘাটতি হয়েছে, সেটি পূরণের জন্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।’

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদ, মেয়র মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী