ব্রিজ থেকে বাস ছিটকে পড়লো নিচে, ১৪ যাত্রী আহত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ আগস্ট ২০২২, ১৮:৪৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৮:৪৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাসে ব্রিজ থেকে ছিটকে পড়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টায় উপজেলার নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), মুহাম্মদ জায়াদ (৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আবদুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) ও হাসান নুরসহ (১৮) ১৪ জন।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এতে বাসের নারী-শিশুসহ ১৪ যাত্রী আহত হন। বাসটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আহত ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের অবস্থা তেমন গুরুতর না।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী