একে-২২ রাইফেলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৭ আগস্ট ২০২২, ১৮:১৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮:১৯

চট্টগ্রামের রাউজানে অত্যাধুনিক একে-২২ রাইফেল, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার  নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া  এলাকার একটি বসতঘরে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে মো. নুরুল আবছার (৪৩), কামরুল হাসান টিটু (৫৫) ও গিয়াসউদ্দিন বাবলু ওরফে সাদ্দাম (৩০)।
 
এ সময় তল্লাশিতে দুটি অত্যাধুনিক একে-২২ রাইফেল, ইতালি নির্মিত একটি ৭.৬৫ সেমি অটোমেটিক পিস্তল, একে-২২-এর ৪৫ রাউন্ড বুলেট,  ৭.৬৫ পিস্তলের আট রাউন্ড বুলেট ও ১০ রাউন্ড অজ্ঞাত অস্ত্রের বুলেট জব্দ করা হয়। এছাড়াও সেখান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার কামরুল হাসান টিটু ও নুরুল আবছারের বিরুদ্ধে ১৯৯৬ সালে নোয়াপাড়া পুলিশ ক্যাম্প লুট ও পুলিশ হত্যা, চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা ও নোয়াপাড়ার আওয়ামী লীগ নেতা মোবারক হত্যাসহ আটটি খুনের মামলা, একটি ডাকাতি ও ছয়টি অপহরণ মামলাসহ কমপক্ষে ১৭টি মামলা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের