মাটি পরীক্ষার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের

নোয়াখালী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৬:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৬:৪৮

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ছমির মুন্সীর হাট এলাকার হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
  
নিহত মো. নজরুল ইসলাম (৪৫) ও মো. সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার বাসিন্দা। তারা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ করতেন।  

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আয়েশা সিদ্দিকী বালিকা মাদ্রাসার পঞ্চম তলা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ চলছিল। সকাল থেকে নির্ধারিত জায়গায় কয়েকজন টেকনিশিয়ান ও শ্রমিক মাটি পরীক্ষার কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে একটি পাইপের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মো. নজরুল ইসলাম ও মো. সবুজ। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়রা আহত বাচ্চুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী