দুই জেলের মরদেহ উদ্ধার, সেই ট্রলারের আরও ৬ জন নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ২২:২৭আপডেট : ২০ আগস্ট ২০২২, ২২:২৭

বঙ্গোপসাগরের সোনাদিয়া নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। 

শনিবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যার দিকে সোনাদিয়া চ্যানেলে সাইফুলের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে কোস্টগার্ডের সহায়তা মরদেহ দুটি উদ্ধার করে।  কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কূলে ফেরেন আরও তিন জন। বাকি নিখোঁজ আট জনের মধ্যে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের