নাফ নদে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ মে ২০২৫, ২০:১০আপডেট : ১২ মে ২০২৫, ২০:১০

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে নাফ নদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মোহাম্মদ হোসেন (১৬)। তারা বতর্মানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, ‘দুপুরে নাফ নদে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে নাফ নদের বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মি জেলেদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে হেদায়েত উল্লাহর হাঁটুতে ও হোসেনের বাঁ পায়ে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. রেজাউল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে নৌকা নিয়ে শাহপরীর দ্বীপের তিন জেলে নাফ নদে মাছ শিকারে যান। হঠাৎ দুপুরে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুই জেলে গুলিবিদ্ধ হন। আরেকজন সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।’

গুলিবিদ্ধ হেদায়েত উল্লাহর বড় ভাই আবদুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে আমার ভাইসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছি।’ 

এদিকে, একই দিন দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে গুলি করে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তারা হলেন- হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ও হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল হুদা।

/এএম/
সম্পর্কিত
প্রবাসীর বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট, একজন গুলিবিদ্ধসহ আহত ৩
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
গুগলের পিক্সেল ১১ সিরিজে নতুন কী, সঙ্গে এলো ওয়াচ ও ট্যাগ
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
কোন খাতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন