বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও ৩ জেলের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১২:৫৫আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:৪২

কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে স্বজনদের সহায়তায় লাশ উদ্ধার করে কোস্টগার্ড। দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জাকের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল গ্রামের হোসেন আহমদ, আবছার ও একই ইউনিয়নের মামুনপাড়ার আজিজুল হক। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় দুই দিনে পাঁচ জেলের লাশ পাওয়া গেলো।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন জানান, বৈরী আবাহাওয়ার কারণে গত শুক্রবার বিকালে তীরে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি খুরুশকুলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, সকালে তিন জেলের লাশ পাওয়া গেছে। অন্যদের উদ্ধার কাজ করছে কোস্টগার্ড।

উল্লেখ্য, শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরার ট্রলার। ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে আট জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরও তিন জন। বাকি নিখোঁজ আট জনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুলের লাশ উদ্ধার করা হয়েছে। এরপর আজ সকালে তিন জনের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জেলে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী