সিজারের সময় প্রসূতির কিডনিনালি কেটে ফেলার অভিযোগে মামলা

ফেনী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২২, ১৮:২২আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৮:২২

ফেনীর দাগনভূঞায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির কিডনিনালি কেটে ফেলার অভিযোগে চিকিৎসক, নার্সসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা মুনার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ফেরদৌস আরার স্বামী শাহাদাত হোসেন।

মামলার আসামিরা হলেন- গাইনি চিকিৎসক ডা. চম্পা কুন্ডু, নার্স কলি রানী ও আয়েশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তুহিন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন রাতে প্রসব ব্যথা উঠলে উপজেলার রামনগর ইউনিয়নের আকবর সরদার বাড়ির ফেরদৌস আরাকে দাগনভূঞার ফাজিলের ঘাট রোডের আয়েশা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক চম্পা কুন্ডুর কাছে চিকিৎসা নিতে পরামর্শ দেয়। ওই চিকিৎসক এসে সিজারিয়ান অপারেশন করেন। এরপর ওই নারীর অনবরত প্রস্রাব বের হওয়ার পাশাপাশি জ্বর, পেট ব্যথাসহ শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। গত ২৪ জুলাই ফেনী জেনারেল হাসপাতালে রোগীকে ভর্তি করলে কিডনিনালিতে আঘাতের বিষয়টি পরীক্ষায় ধরা পড়ে। ৩ আগস্ট রোগীকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়ে রোগীকে ছাড়পত্র দেয় ফেনী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে নিজ বাড়িতে বিনা চিকিৎসায় অসুস্থ অবস্থায় দিন পার করছেন ওই নারী। এই বিষয়ে চিকিৎসক চম্পা কুন্ডুকে জানালে তিনি ঢাকা বা চট্টগ্রামে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দিতে বলেন।

বাদীপক্ষের আইনজীবী শাহাজাহান সাজু বলেন, আদালত বাদীর বক্তব্য শুনে মামলাটি আমলে নিয়েছেন।

দাগনভূঞা আয়েশা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তুহিন বলেন, ‘রাতে ওই রোগী আসার পর চিকিৎসক চম্পা কুন্ডু চিকিৎসা করেন।’ এ নিয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

এই ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গত ৬ আগস্ট তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি