তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক

ফেনী প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ২১:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২১:৫৯

তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর ধরে পালিয়ে থাকা আবুল কাশেম (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব সলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ২০০১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। সে সময় বেগমগঞ্জ থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের তার বিরুদ্ধে মামলা করেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে নোয়াখালী আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান।

তিনি আরও জানান, ২০০৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। আদালতে রায়ের পর তিনি স্ত্রী, সন্তান নিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। সেখানে তিনি রিকশা চালাতেন। গত শুক্রবার রাতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের