পাহাড় কেটে প্লট বিক্রি, মাদ্রাসার অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮

চট্টগ্রামে সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি এবং নানা স্থাপনা তৈরির অভিযোগে মাদ্রাসার এক অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বায়েজিদ বোস্তামী থানায় এ মামলা দায়ের করা হয়। পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন এ মামলা করেন। অধিফতরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলো পাহাড় কেটে নির্মাণ করা তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ তৈয়ব (৫৫), নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ (৪৮), শিক্ষক আবদুল মান্নান (৩৫), খাদ্য বিভাগের পরিচালক আনছার উল্লাহ (৩৮) এবং চট্টগ্রামের চন্দনাইশ থানার বৈলতলী গ্রামের মো. আজিজুল হক (৩৫), বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের দফাদার বাড়ির আবদুল মাবুদ (৪৫) ও একই উপজেলার বাহারছড়া রতনপুর গ্রামের দেলোয়ার হোসেন (৭০), ভুজপুর থানার ছিকনছড়া বাজার ইউনিয়নের মো. ইমরান হোসেন (৫০), লোহাগাড়া উপজেলার রাজঘাটা এলাকার সিপতাহুল জান্নাত (২০), মাদ্রাসা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৩৫) ও কামরুন নাহার (২৪)।

মামলার এজাহারে বলা হয়, ওই জায়গাগুলোতে প্রায় এক লাখ বর্গফুট পাহাড় কাটা হয়েছে। তাছাড়া গত ২৪ আগস্ট পরিবেশ অধিদফতরের টিম পরিদর্শনকালে তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষসহ অভিযুক্তদের নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়। কিন্তু কেউ হাজির না হওয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী