সীমান্তে ফের মিয়ানমারের গুলি, বাড়ছে আতঙ্ক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ওপারে আবারও গোলাগুলি শুরু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ইউনিয়নের তুমব্রু সীমান্তে গুলির শব্দ শোনা যাচ্ছে। টানা দুই দিন গোলাগুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বাড়ছে।

তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দা মাহামুদুল হক বলেন, ‘সকাল থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। আজকের শব্দগুলো বিকট; মর্টার শেলের আওয়াজ মতো। তবে আকাশে মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।’  

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘সীমান্তে দুই দিন গোলাগুলি বন্ধ থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। কিন্তু মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও গোলাগুলি শুরু হওয়ায় ভয়ে আছে সীমান্তের লোকজন। আজও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। আজকে মনে হচ্ছে মর্টার শেল ছোড়া হচ্ছে। শব্দগুলো বিকট। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে লোকজনের মাঝেও ভয়ভীতি বাড়ছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

আরও পড়ুন: বান্দরবান সীমান্তে আবারও মিয়ানমারের গোলাগুলি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, ‘তুমব্রু সীমান্তে রাখাইনে সকাল থেকে আবারও গোলাগুলি চলছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্তের বাসিন্দাদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।’

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, সীমান্তে আজকেও গোলাগুলির খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে ২৮ আগস্ট বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় বান্দরবানের ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় পড়ে। ঘটনার পরপরই সীমান্তে পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন—

মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া ২ গোলা পড়লো বাংলাদেশে

মিয়ানমার সীমান্তে সতর্কতা

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘ভিআইপি’ স্টিকারের আড়ালে ইয়াবা নিয়ে যাচ্ছে কারা?
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্ক্যাম সেন্টারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা, তালিকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
সর্বশেষ খবর
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল