নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১০

কুমিল্লার লাকসামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভৈষকপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাশের উপজেলা লালমাইয়ের দুপচর এলাকার সুদর্শন সিংয়ের ছেলে চয়ন সিংহ ও আলীশ্বর এলাকার মৃত জহর লাল সিংহের ছেলে শান্ত সিং।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, লাকসাম থেকে লালমাইয়ের দিকে যাওয়ার পথে দ্রুতগতিতে মোটরসাইকেলটি এসে রাস্তার পাশের একটি পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী চয়ন ও চালক শান্ত মারা গেছে। পরে স্থানীয়রা এসে তাদের মৃত উদ্ধার করে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার এসআই ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, যতটুকু জানতে পেরেছি, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে রাস্তার পাশের একটি পিলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। ঘটনাস্থলে আছি, সুরতহাল প্রতিবেদন করে পরবর্তী ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান