বাড়ির ছাদে ফুলের টবে এডিসের লার্ভা, ৭ বাড়িওয়ালাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

চট্টগ্রামে বাড়ির ছাদে ফুলের টবে এবং নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়ায় সাত বাড়ির মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, উত্তর পাহাড়তলীর জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী মেহেদীবাগ ও চট্টেশ্বরী রোডে এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় অভিযান চালান। এ সময় এডিস মশার বংশ বিস্তার রোধে বিভিন্ন বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবনের পরিবেশ ঘুরে দেখেন তারা। অভিযানে ছাদবাগানের ফুলের টব ও নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার লার্ভা পাওয়ায় সাত বাড়ির মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের জন্য কঠোরভাবে বাড়ির মালিকদের নির্দেশনা দেওয়া হয়। 

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ম্যাজিস্ট্রেটরা সহায়তা করেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান