নদীর মোহনায় তলিয়ে গেলো মালবাহী ট্রলার

চাঁদপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২২:০৯

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের মাঝি দেলোয়ার হোসেন (৩৫)। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীর মোহনার রনাগোয়াল নামক স্থানে ট্রলারটি মালামাল ও চার জনসহ ডুবে যায়। পরে ট্রলারে থাকা তিন জনকে নৌপুলিশ উদ্ধার করতে পারলেও সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি মাঝি দেলোয়ারের।

উদ্ধার হওয়া মিজান ছৈয়াল বলেন, তারা ঢাকা থেকে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য ও মুদি মালামাল নিয়ে চাঁদপুর যাচ্ছিলেন। রাতে শহরের ট্রাকঘাট এলাকায় অবস্থান করেন। সকালে সেখান থেকে ডাকাতিয়া নদী হয়ে মেঘনা মোহনায় এলে দুর্ঘটনার কবলে পড়েন। ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে মোহনা থেকে ট্রলারটি ডুবতে ডুবতে রনাগোয়াল নামক স্থান পর্যন্ত চলে যায়। এ সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌপুলিশ এসে তাদের তিন জনকে উদ্ধার করে। তবে মাঝি দেলোয়ার পানিতে তলিয়ে যান।

চাঁদপুর নৌ-থানার এসআই রেদওয়ান বলেন, সংবাদ পেয়ে আমরা ওই এলাকা থেকে তিন জনকে জীবিত উদ্ধার করি এবং মাঝি দেলোয়ার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ট্রলারটি পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা সারাদিন উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজ মাঝির স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম