ক্যাম্পে আরেক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

টেকনাফ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মো. এরশাদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এরশাদ। এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

এদিকে, মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। 

গত জুলাই থেকে গত প্রায় তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পে তিন মাঝিসহ অন্তত ১১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্য পাঁচ জন ছিলেন স্বেচ্ছাসেবক। 

/এফআর/
সম্পর্কিত
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
লাগেজ ও বস্তা থেকে নারীর লাশ উদ্ধার, কারা করলো এমন কাজ?
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
সর্বশেষ খবর
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
আওয়ামী লীগ কী করে সারা দেশে মিছিল করলো, প্রশ্ন গোলাম পরওয়ারের 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন