চট্টগ্রাম হাসপাতালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

ডেঙ্গুতে মারা যাওয়া একজন খুরশিদা বেগম (৭০)। তিনি ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরজন শিউলি রাণী (৪০)। তিনি বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর খুরশিদা বেগম নামের ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গু শনাক্ত হয়। একই দিন শিউলি রাণী নামে আরেক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত চার মাসে চট্টগ্রামে ৩৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস