খালাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দেওয়ায় তরুণের ১ বছর কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খালাতো ভাইয়ের হয়ে এসএসসি পরীক্ষা দিতে আসার অপরাধে আলমগীর হোসেন (১৮) নামে এক তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।    

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের আক্তার হোসেনের ছেলে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা বলেন, ‘জুবলি হাবিবুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর হয়ে গণিত পরীক্ষা দিতে আসেন আলমগীর। পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদ শেষে খালাতো ভাইয়ের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। এছাড়া, খালাতো ভাইয়ের পরিবর্তে বিগত দুটি পরীক্ষাতেও অংশগ্রহণের কথা স্বীকার করেছেন আলমগীর। এই অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সেই সঙ্গে যার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তাকেও বহিষ্কার হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী