খোলা ডাস্টবিনের পাশে রাখা হচ্ছিল রান্না করা খাবার, জরিমানা দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫

নোংরা পরিবেশে খাবার রান্না, খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রামে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর এ অভিযান পরিচালনা করে।
 
অ‌ধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, অভিযানে আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত জামান'স রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যে অননুমোদিত রঙ, কেমিক্যাল মেশানোয় এবং নোংরা, অপরিষ্কার পরিবেশে খাবার রান্না ও খোলা ডাস্টবিনের পাশে খাবার সংরক্ষণের অভিযোগে এক লাখ ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিক বিক্রির অভিযোগে একই এলাকার জননী ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা, মোড়কিকরণ বিধিমালা না মানায় বনফুল ও ফার্মভিলেকে যথাক্রমে পাঁচ হাজার টাকা ও চার হাজার টাকা এবং একই এলাকার আলম ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্তক করে দেওয়া হয়।
  
অভিযানে নেতৃ‌ত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও দিদার হোসেন।

/টিটি/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
মোবাইলে আইপিএল নিয়ে জুয়া, ৩ জনকে কারাদণ্ড
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী