বাস-চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ অক্টোবর ২০২২, ১৪:৪২আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৪:৪২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পর্যটকবাহী শ্যামলী পরিবহনের বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেজো মারমা (২৫) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।

রবিবার (২ অক্টোবর) সকাল ৮টায় রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেজো মারমা রাঙামাটির কাউখালী থানা এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়ির চালকের সহকারী ছিলেন।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, শনিবার মুন্সীগঞ্জ থেকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির একটি টিম শ্যামলী পরিবহনের বাস নিয়ে রাঙামাটি ভ্রমণে এসেছিলেন। আজ সকালে তারা রাঙামাটি থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। পথে একটি চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চাঁদের গাড়ির চালকের সহকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি