ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ০৩:০২আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৩:০২

কুমিল্লার মুরাদনগরে এক ছাত্রকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ দারুল কোরান হিফজ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে ছাত্রের বাবা থানায় মামলা করলে রবিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফেজ মনিরুল ইসলাম (২৩)। তিনি ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। ওই ছাত্র একই মাদ্রাসার নাজেরা বিভাগের অধ্যয়নরত।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় হাফেজ মনিরুল ইসলাম শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যান।  সেখানে শিশুকে ধর্ষণচেষ্টা করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়িতে গিয়ে সে বিষয়টি জানায়। পরে শিশুর বাবার থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ করেন।

শিশুর বাবা বলেন, মাদ্রাসার শিক্ষক আমার ছেলেকে ধর্ষণচেষ্টা করে। সে অসুস্থ হয়ে বাড়ি এসে কান্নাকাটি করছিল। পরে সে জানায় ওই শিক্ষক আগেও দুই দিন তাকে নির্যাতন করে। আমি ঘটনা জেনেই তার বিরুদ্ধে মামলা করি।

মুরাদনগর থানার কামরুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি হাফেজ মনিরুল ইসলামকে সোমবার আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি