ইঁদুর মারার ফাঁদ তৈরি করতে গিয়ে প্রাণ গেলো প্রবাসীর

কুমিল্লা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৯:১৩আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৯:১৩

কুমিল্লায় নিজের ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার ষোলনল উত্তরপাড়া এলাকায় তার বাড়ির পাশের জমিতে এই দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

নিহত মানিক মিয়া (৪০) ষোলনল এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি পাঁচ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন।

তার বাবা হুমায়ূন কবির জানান, তার ছেলে বাড়ির পাশের নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে নিজের জমিতে বিদ্যুতের তারে জড়িয়ে মানিক মিয়ার মৃত্যু হয়। তার দুটি ছেলে আছে। বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম