কর্ণফুলীতে জাহাজডুবি: আরও ২ লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ অক্টোবর ২০২২, ১১:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:২৫

কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জাহাজের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করেন নৌ-পুলিশের সদস্যরা। এরা হলেন জাহাজের গ্রিজার (ইঞ্জিন রুমে ইঞ্জিনিয়ারের সহকারী) প্রদীপ এবং লসকর রাকিবের বাবা মোতালেব। মারা যাওয়া মোতালেব ছেলের কাছে বেড়াতে এসেছিলেন। চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এই জাহাজে মোট ২১ জন ছিলেন। ১৩ জন জেটিতে উঠতে সক্ষম হলেও সাত জন ডুবে যান। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু'জনের লাশ জাহাজের ভেতর থেকে আজ শনিবার উদ্ধার করা হলো। উদ্ধার হওয়া দুই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে উদ্ধার হওয়া পাঁচ জনের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়। তারা হলেন—ওই জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিশ মাস্টার জহির উদ্দিন ও ডক কর্মচারী রহমত আলী।
 
এছাড়া বুধবার রাতে ওই জাহাজের ডুবুরি মো. ফয়সাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দুর্ঘটনার সময় গুরুতর আহত হন বলে জানান সদরঘাট নৌ-থানার ওসি একরাম উল্লাহ।

/টিটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি
পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবলো বাংলাদেশি জাহাজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম